
ডেস্ক :
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে।পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ-এর দপ্তর থেকে প্রকাশিত ১৫ আগস্টের ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। বাগেরহাটে নতুন রোগী ভর্তি হয়নি। সাতক্ষীরায় ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, যশোরে ১৩ জন, কুষ্টিয়ায় ১ জন এবং নড়াইলে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন রোগী ভর্তির সংখ্যা শূন্য।প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ২ হাজার ৮৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন এবং এ পর্যন্ত ৩৮ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।জেলা ও প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে, বাগেরহাটে চলতি বছরে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৮৬২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪৮ জন, খুলনায় ৯০২ জন এবং যশোরে ৩২৯ জন।এছাড়া নড়াইলে ১৪৮ জন, মেহেরপুরে ৬৭ জন, কুষ্টিয়ায় ৭৫ জন, মাগুরায় ৮২ জন, ঝিনাইদহে ৪২ জন, সাতক্ষীরায় ১১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
