খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প স্থাপন

[ccfic]

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি :দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে চতুর্থ দিনে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প/কৃত্রিম প্রজনন সেবা ভ্যাকসিনেশন/কৃমিনাশক ওষধ বিতরণ করা হয়েছে।রোববার (৩০ নভেম্বর-২৫) চতুর্থ দিনে সকাল ১১ টা থেকে পাথরঘাটা গ্রামে ওই ক্যাম্পের কার্যক্রম চালানো হয়। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার-এর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডাঃ সিদ্ধার্থ সরকার ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম। সহযোগী হিসেবে ছিলেন, শফিকুল, উজ্জ্বল ও দেবাশীষ।ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ছাড়াও ক্যাম্পের আওতাধীন হেঁটে হেঁটে খামারিদের বাড়িতে যেয়েও গরু-ছাগল ও হাস-মুরগী চিকিৎসা দিতে দেখা গেছে। উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার-এর তত্ত্ব অনুযায়ী ৮০ জন খামারির ২৫০ টি গরু-ছাগল এবং ৮৫০ টি হাস-মুরগী চিকিৎসা এবং এর উপকারীতা সম্পর্কে খামারিদের অবহিত করেন। এ বিষয়ে সকালে মাইকিং করা হয়েছিল।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT