খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
[ccfic]

ডেস্ক রিপোর্ট :

বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই – অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না শফিক বাবু /হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সভাপতি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।তিনি গত মংগলবার(২০ মে ২০২৬) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গঠিত “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের অর্ধশতাধিক সাংবাদিক সংযুক্ত ছিলেন।ছবি-অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না সভাপতি, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্ বলেন,টিকার অভাবে সারাদেশে প্রায় পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর দায় ইউনূস গংদের এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করে ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার ঘাটতি এবং শিশুস্বাস্থ্য নিয়ে দায়িত্বহীনতার কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে:মোট আক্রান্ত (হাম-সদৃশ উপসর্গ): ৫৭,৮৫৬ জননিশ্চিত রোগী: ৮,০৬৭ জন সবচেয়ে বেশি আক্রান্ত জেলা: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা আক্রান্তের ৭৫–৮৩% শিশু টিকাবিহীন বা এক ডোজপ্রাপ্ত তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জিত হয়েছিল। অথচ বর্তমানে টিকার সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।হাবিবে মিল্লাত মুন্না বলেন, ইউনুস টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছিল এবং তার অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ এবং টিকা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এই ৫০০-এর অধিক শিশু মৃত্যুর দায় নিতে হবে।তিনি দাবি করেন, শেখ হাসিনা করোনা মহামারির সময় কোটি কোটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করে পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অব্যবস্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্টতার কারণে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, ২০২৪ সাল থেকে একাধিকবার সরকারকে টিকা সংকট নিয়ে সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, আগে দেশে টিকাদান কর্মসূচি সফল ছিল এবং ২০১৮ সালে মাত্র ৩৬টি হামের কেস রিপোর্ট হয়েছিল। ২০২০ সালের মধ্যে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।খবর আইবিএননিউজ ।দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। এমনকি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও অনেক স্থানে পাওয়া যাচ্ছে না। এর ফলে জনস্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন ডাঃ হাবিবে মিল্লাত।ডাঃ হাবিবে মিল্লাত মুন্না দাবি করেন, দেশে শিশু মৃত্যুর হার বাড়ছে এবং একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। তিনি স্বাস্থ্যখাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, টিকার সরবরাহ নিশ্চিত এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি রোধে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।চলচ্চিত্র নির্মাতা ও সিনিয়র সাংবাদিক বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফিক বাবু, মানিক লাল ঘোষ, এইচ এম দুলাল হোসেন, আহমেদ রাসেল, মোজাফফর হোসেন, জহির উদ্দিন, আল-আমীন।সভাপতির বক্তব্যে বাহার উদ্দিন খেলন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর আওয়ামী লীগ হবে পরিশুদ্ধ এবং শিক্ষিত।তিনি বলেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে যারা দুর্নীতি করেছে এবং দলের ক্ষতি করেছে তাদেরকে পুনরায় নেতৃত্ব দিলে তা তৃণমূল মেনে নেবে না।

আরও সংবাদ

ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT