খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

[ccfic]

ডেস্ক :

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময়ে সন্দেহজনক বা নিশ্চিত—কোনো ধরনের হামে নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের প্রকাশিত জেলাভিত্তিক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ৫৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ৮ হাজার ১৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৯০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৪১ হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নেই।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে মাগুরা জেলায়। এছাড়া ঝিনাইদহে ১০ জন, খুলনায় ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ৩ জন এবং চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় ১ জন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। যশোর ও মেহেরপুরে নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT