খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

[ccfic]

ডেস্ক :

জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক শেষে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত নাম ঘোষণা এবং নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থিতা চূড়ান্ত করে কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যাপকভাবে আলোচনায় এলেও দলের নীতি-নির্ধারকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।প্রসঙ্গত, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে কাকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেয়া হবে— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিএনপির নীতি-নির্ধারণী মহলে জোর আলোচনা চলছে। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT