খুলনা, বাংলাদেশ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

[ccfic]

খুলনা বিশ্ববিদ্যালয়:

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ০৪ আগস্ট (সোমবার) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও গতি আনা, বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, আপগ্রেডেশন নীতিমালা পরিমার্জন, সার্ভিস রুল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গত এক বছরে টিচিং অ্যাসিস্ট্যান্টদের কর্মসম্পাদনের মূল্যায়ন প্রক্রিয়া চালু এবং খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়েও মতবিনিময় করা হয়।জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কিউ-১’ ও ‘কিউ-২’ মানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে প্রণোদনা প্রদানের উদ্যোগ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ৩৬টি গবেষণা প্রকাশনা প্রণোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছে।উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT