খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সহ-সভাপতি কেএমপি কমিশনার

[ccfic]

ডেস্ক :

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)র কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম।বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে পুলিশের তৎকালীন সিআইডিপ্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।নবগঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ৬ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সহ অর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক, একজন আইন বিষয়ক সম্পাদক, একজন সহ আইন বিষয়ক সম্পাদক, একজন আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক, একজন সহ-আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজনসহ-আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন প্রকাশনা বিষয়ক সম্পাদক, একজন সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক, একজন স্বাস্থ্য সম্পাদক, একজন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন সহ-একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সহ-ক্রীড়া সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন সহ-সাংস্কৃতিক সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক, একজন সহ-মহিলা বিষয়ক সম্পাদক, একজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন আপ্যায়ন সম্পাদক, একজন সহ-আপ্যায়ন সম্পাদক এবং ৯৭ জনকে সদস্য করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT