খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

বটিয়াঘাটার কাজীবাছা নদীর শহর রক্ষা বাঁধ হুমকির মুখে

[ccfic]

ডেস্ক :

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা ও জলমা-কচুবুনিয়া এলাকায় শহর রক্ষা বেড়িবাধ চরম হুমকির মুখে।কাজীবাছা নদীর গ্রোতের তোড়ে যে কোন মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে জলমা ইউনিয়নের বিস্তির্ণ এলাকাসহ খুলনা মহানগরীর বড় বড় জনগুরুত্বপূর্ণ স্থাপনা। খবর পেয়ে সংসদ সদস্য আমীর এজাজ খান ও খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গত রোববার রাত সাড়ে ৮ টায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।এমপি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাঙ্গন রোধে বিকল্প ভেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা ও জলমা-কচুবনিয়া সংলগ্ন এলাকার উক্ত ভাঙ্গন রোধে বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মাঝে মধ্যে লোক দেখানো কাজ করে বিল ভাউচার তৈরি করে মোটা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। স্থায়ী সমাধানকল্পে পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের কোন পদক্ষেপ না নেযায় নদী ভাঙ্গন লেগেই রয়েছে। যার ফলশ্র“তিতে জলমা ইউনিয়নের জলমা মৌজার হাজার হাজার একর জমি, জলমা-কচুবুনিয়া গ্রামের শত শত ঘরবাড়ি কাজীবাছা নদীর গ্রোতের তোড়ে ভাঙনে সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে । কিন্তু বিগত সরকারের আমলে স্থায়ী সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করনি। বিগত সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্যদের এ অঞ্চলের সাধারণ মানুষ নদী ভাঙন রোধে বিভিন্ন সময় স্থায়ী কাজ করার দাবি উত্থাপিত করলেও তা কোনদিন আলোর মুখ দেখেনি। যে কারণে কয়েক মাস পর পর উক্ত স্থানে নদী ভাঙন লেগে রয়েছে । চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন আরো মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে ।সংসদ সদস্য আমীর এজাজ খান পরিদর্শনে এসে ভাঙন রোধে স্থায়ী সমাধান কল্পে পানি উন্নয়ন বোর্ডকে বিকল্প ভেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, বিএনপি নেতা সৈয়দ মনিরুল ইসলাম হিরো, যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি নেতা কাশেম খান, মোঃ সুমনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT