খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিদর্শনে কেসিসি প্রশাসক

[ccfic]

ডেস্ক :

খুলনা সিটি করপোরেশন- কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নাগরিক দুর্ভোগ লাঘবে ড্রেন পরিচ্ছন্ন করার পাশাপাশি পেড়িমাটি উত্তোলন করা হচ্ছে। ফলে ড্রেনের পানি প্রবাহ বাড়বে এবং প্রবাহমান পানিতে মশা বংশ বিস্তার করতে পারে না বিধায় মশার প্রকোপও হ্রাস পাবে। তবে এ বিষয়ে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বর্জ্য ড্রেনে না ফেলে ব্যাগে করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ অথবা নিকটস্থ ডাস্টবিনে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান। গতকাল সোমবার বিকেলে নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে প্রশাসক বাগমারা মেইন রোডের উভয় পাশের ড্রেনের পেড়িমাটি উত্তলোন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ ওয়ার্ড দু’টির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, স্থানীয় সমাজসেবক মুজিবুর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল ও আল বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT