খুলনা, বাংলাদেশ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শিরোমণিতে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

[ccfic]

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ

​খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন বাদ আছর শিরোমণি বাজারে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। ব্যবসা শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠানের মঙ্গল, সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল জব্বার আজমী। অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।নতুন এই শোরুমটিতে ক্রেতাদের জন্য থাকছে আধুনিক ও রুচিশীল ডিজাইনের আসবাবপত্রের এক বিশাল সংগ্রহ। ঘরের সৌন্দর্য বর্ধনে প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে কাঠের ও মেটালের উন্নত মানের খাট, আকর্ষনীয় সোফা সেট, টেকসই আলমারি, ডাইনিং টেবিল, আরামদায়ক ম্যাট্রেস এবং স্টিল ও পাইপের তৈরি বিবিধ আসবাবপত্র।সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নিখুঁত ডিজাইন ও মানসম্মত দরজা তৈরির জন্য প্রতিষ্ঠানটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি।দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মুছা খান বলেন, ​”আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা মানের আধুনিক ডোর ও ফার্নিচার সরবরাহ করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই পণ্য, সর্বাধুনিক সিএনসি প্রযুক্তির নিখুঁত ডিজাইন এবং আকর্ষণীয় সেবার মাধ্যমে আমরা খুব দ্রুত শিরোমণিসহ আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে পারবো বলে দৃঢ়ভাবে আশা রাখছি।”প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম দিকে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার থাকবে। ফলে স্থানীয় ক্রেতারা এখন একই স্থান থেকে অত্যন্ত সুলভ মূল্যে তাদের পছন্দসই ঘরের যাবতীয় আসবাবপত্রের চাহিদা পূরণ করতে পারবেন। উদ্বোধনের পর থেকেই শোরুমটিতে ক্রেতাদের ব্যাপক সমাগম ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT