খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

খুলনায় বাবার বাড়ি পাঠিয়ে স্ত্রীকে -ঘরে ঢুকতে দিচ্ছে না স্বামী- শ্বশুরবাড়ির সামনে অবস্থান

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারিবারিক বিচ্ছেদ বা স্ত্রীকে গৃহত্যাগের ঘটনা খুব একটা দেখা যায় না। সেই সমাজেই ব্যতিক্রমী ঘটনা ঘটল খুলনা নগরীর হরিনটানা থানাধীন হান্নান সড়কে।বিয়ের পর স্বামীর সংসারই মেয়েদের কাছে তীর্থ। কিন্তু সেই তীর্থের দরজা আজ বন্ধ নবিবাহিত গৃহবধূ মলি মল্লিকের জন্য। অভিযোগের তীর স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাসের দিকে।মলি মল্লিকের দাবি, পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে স্বামী তাকে বাবার বাড়িতে পাঠান। অনুষ্ঠান শেষে ফিরে এসে দেখেন, স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির দরজা তার জন্য বন্ধ। বর্তমানে মা-বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ির সামনে অবস্থান করছেন তিনি।হান্নান সড়কের ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে মলি মল্লিক বলেন, আমার অপরাধ কী? বাবার বাড়ির অনুষ্ঠানে যেতে স্বামীই পাঠিয়েছিলেন। এখন ফিরে আসায় আমাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না। আমি আমার স্বামীর সংসার চাই, এর বিচার চাই।পাশে দাঁড়ানো মা-বাবার চোখেও জল। মেয়ের এমন দশা মেনে নিতে পারছেন না তারা। এলাকাবাসী জড়ো হয়ে ঘটনা দেখছেন। সনাতন সমাজে বিয়েকে ‘সাত জন্মের বন্ধন’ বলা হয়। সেই বন্ধনে এমন ফাটল দেখে হতবাক পাড়া-প্রতিবেশীরাও।স্থানীয় এক মুরুব্বি বলেন, “আমরা ছোটবেলা থেকে দেখে আসছি—সনাতন পরিবারে ঝগড়া হয়, মান- অভিমান হয়, কিন্তু বউকে এভাবে দরজার বাইরে রাখার ঘটনা বিরল। মেয়েটা নতুন বউ, তার জায়গা হবে স্বামীর ঘরে, রাস্তায় না।এ বিষয়ে স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। হরিনটানা থানা পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।মলি মল্লিকের একটাই চাওয়া—স্বামীর ঘরে ফেরা। সনাতন ধর্মের রীতি অনুযায়ী, বিয়ের পর মেয়ের শেষ আশ্রয় স্বামীর বাড়ি। সেই আশ্রয় আজ তার জন্য অনিশ্চিত।এ ঘটনা খুলনার সনাতন সমাজে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য ভাঙছে, নাকি এটি নিছক পারিবারিক ভুল বোঝাবুঝি—উত্তর দেবে সময়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT