খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৬ জুন বাদ আছর শিরোমণি বাজারে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। ব্যবসা শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠানের মঙ্গল, সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল জব্বার আজমী। অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।নতুন এই শোরুমটিতে ক্রেতাদের জন্য থাকছে আধুনিক ও রুচিশীল ডিজাইনের আসবাবপত্রের এক বিশাল সংগ্রহ। ঘরের সৌন্দর্য বর্ধনে প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে কাঠের ও মেটালের উন্নত মানের খাট, আকর্ষনীয় সোফা সেট, টেকসই আলমারি, ডাইনিং টেবিল, আরামদায়ক ম্যাট্রেস এবং স্টিল ও পাইপের তৈরি বিবিধ আসবাবপত্র।সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নিখুঁত ডিজাইন ও মানসম্মত দরজা তৈরির জন্য প্রতিষ্ঠানটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি।দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মুছা খান বলেন, "আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা মানের আধুনিক ডোর ও ফার্নিচার সরবরাহ করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই পণ্য, সর্বাধুনিক সিএনসি প্রযুক্তির নিখুঁত ডিজাইন এবং আকর্ষণীয় সেবার মাধ্যমে আমরা খুব দ্রুত শিরোমণিসহ আশেপাশের এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে পারবো বলে দৃঢ়ভাবে আশা রাখছি।"প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম দিকে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার থাকবে। ফলে স্থানীয় ক্রেতারা এখন একই স্থান থেকে অত্যন্ত সুলভ মূল্যে তাদের পছন্দসই ঘরের যাবতীয় আসবাবপত্রের চাহিদা পূরণ করতে পারবেন। উদ্বোধনের পর থেকেই শোরুমটিতে ক্রেতাদের ব্যাপক সমাগম ও উৎসাহ লক্ষ্য করা গেছে।