
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি : অশ্লীলতা নিপাত যাক, যাত্রা শিল্প মুক্তি পাক ” এ শ্লোগান কে সামনে রেখে দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে জুন রবিবার সকল সাড়ে ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেমিনার কক্ষে দাকোপ উপজেলা নব যাত্রা শিল্পী পরিষদের সভাপতি মানষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বি এন পি সাবেক আহবায়ক মোজাফফর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি সদস্য সচিব আলামীন সানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়,বটিয়াঘাটা উপজেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নিপেন্দ্র নাথ বিশ্বাস , দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, যাত্রা শিল্পী মৃনাল কান্তি রায়, অনুকুল শিল,দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দেবু’ র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যাত্রা শিল্পী মো: আব্দুল রহিম গাজী, গোবিন্দ রায়,লক্ষ্মণ রায়, সঞ্জয় মন্ডল, স্বপন কুমার সানা,জীবনানন্দ মন্ডল (জীবন), যাত্রা শিল্পী কনিকা পোদ্দার, ডাঃ দীপংকর মন্ডল, প্রমুখ।
