খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়

[ccfic]

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার বেলা ১১টার দিকে কেডিএ ভবনে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শফিকুল আলম মনা সংস্থাটির ৩২তম চেয়ারম্যান। ১৯৬১ সালের ২১ জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থাটিতে গত ২৮ বছর সামরিক কর্তা ব্যক্তিরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সংস্থাটিতে বেসামরিক চেয়ারম্যান নিয়োগের দাবি করে আসছিলেন খুলনার নাগরিক নেতারা।দায়িত্ব গ্রহণের পর সংস্থার নতুন চেয়ারম্যান খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।’নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।তিনি বিএনপি-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপ‚র্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।ইজাজুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১ টার দিকে কেডিএ মিলনায়তনে বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাগীর হোসেনকে বিদায় এবং নবনিযুক্ত চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনাকে বরণ উপলক্ষে অনুষ্ঠানে অয়োজন করা হয়। কেডিএ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, সাবেক সংসদ সদস্য সৈয়দ নার্গিস আলী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT