
এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডুমুরিয়া উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক, এবং ১১ নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ।এক শুভেচ্ছা বার্তায় খুলনার সময়ের খবরকে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) এর মহান আত্মত্যাগের আদর্শ থেকে শিক্ষা নিয়ে সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি ও ভালোবাসা। সমাজের সকল বিভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।”মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় ডুমুরিয়া উপজেলার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁকে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।ডুমুরিয়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তাঁর এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর এই আন্তরিক শুভেচ্ছাকে স্বাগত জানিয়েছেন।
