খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০
  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শেখ রেজওয়ান হোসেন
  ঈদুল আযহা উপলক্ষে ৪ নং খর্ণিয়া ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
  বাংলাদেশ সীমান্তে শত শত মানুষ, শুভেন্দু বললেন-“জলদি ভাগো”
  ঈদ শুভেচ্ছা বার্তায় আধুনিক ও শান্তিময় করার অঙ্গীকার মেম্বর পদপ্রার্থী রাকিব শেখের.
  আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
  দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার
  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে।
  একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস
  ডুমুরিয়াবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা জিএম মনিরুজ্জামান সোহাগ

দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মুর্তি পাওয়ার খবর আসে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে। দিনভর চেষ্টার পর পরিত্যাক্ত অবস্থায় ধান ক্ষেত হতে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করে পুলিশ।২৬ মে মঙ্গলবার সকাল ১০টা হতে মুর্তি উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। বিষয়টি উক্ত অফিসার থানার ওসি মো. মিজানুর রহমান কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এসআই (নিঃ)লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার অনুমানিক মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। এবিষয়ে একটি জিডি করা হয়েছে জিডি নং-১৩৩৯। এরিপোর্ট লেখা প্রযন্ত মুর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT