খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান
  টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা
  ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা
  মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা
  নওগার নিয়ামতপুর ১০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল আদিবাসী যুবকের, অভিযুক্ত পলাতক।
  দিঘলিয়ায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
  ডুমুরিয়ায়‌ লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন
  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবে নতুন চমক, নেতৃত্বে মেসবাহ-রুম্মান
  মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা!
  একযোগে নতুন ভিসি পেলো ১১ টি পাবলিক বিশ্ববিদ্যালয়

ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: নগরবাসীর এ মহানগরী নিয়ে কি ভাবছে তা প্রথম সিটি কর্পোরেশনের জানতে হবে। দৈনন্দিন জীবন যাত্রায় নাগরিকবৃন্দ যে সকল সমস্যার সম্মুখীন হন তা জানতে পারলে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া যেমন সহজ হবে তেমনি সেবামূলক এ প্রতিষ্ঠানটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে নগরবাসীর কাছে স্বীকৃতি পাবে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া কর্মসূচির সহযোগিতায় শিশু ফোরাম আয়োজিত শিশুদের বাজেট ভবনা-২০২৬ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খুলনা শহর এরিয়া কর্মসূচির আওতায় সংস্থাটি শিশুর স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা, পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়া সংস্থাটি বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধসহ শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা ও বনায়ন সৃষ্টিতে বৃক্ষরোপণে কাজ করছে।সংস্থার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সংস্থার এ্যাডভোকেসী ও শিক্ষা সুরক্ষা কোঅর্ডিনেটর বিউটি কুইন, প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস ও ফ্রান্সিস স্যামুয়েল সোম সহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শিশু প্রতিনিধি ফাহমিদা হাসান ও আফরোজা আক্তার স্বর্ণালী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT