খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী!
  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
  পুলিশ সপ্তাহ উপলক্ষে কেএমপি পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন:
  কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা
  মোংলায় জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা
  কেন্দ্রীয় চেয়ারম্যানের সঙ্গে খুলনা জেলা জেডসিএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা।
  রবীন্দ্রনাথ শুধু কবি নন, কৃষি ও গ্রামীণ উন্নয়নেরও পথপ্রদর্শক. খুলনার জেলা প্রশাসক.
  ‘ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ’

সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:  খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে ২০২৬) থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি ইসলাম কমিশনারের মোড় ডাক্তারের গলি এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ ডলার মোল্লা (৩০) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি মোঃ আব্দুল জলিল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৮/৪১৬, তারিখ ০৫ নভেম্বর ২০১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানা ছিল।পুলিশ আরও জানায়, ডলার মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।এদিকে একই দিনে পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিনটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল রানা (৩৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় আরও আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT