খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের নতুন তালিকা, অভিযান নিয়ে সংশয়ে নগরবাসী

[ccfic]

রাসেল আহমেদ:

খুলনায় চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করেছে র‌্যাব-৬। প্রাথমিকভাবে ৩৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর কথা বলা হলেও আগের তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সংশয়।র‌্যাবের দায়িত্বশীল সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা করা হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্যরা। তাদের গতিবিধি নজরদারিতে রাখতে মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।র‌্যাব-৬ খুলনার অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রাথমিকভাবে অপরাধীদের তালিকা তৈরি করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। তালিকায় যেই থাকুক, আইনের বাইরে কাউকে রাখা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে।তবে স্থানীয়দের অভিযোগ, খুলনায় অপরাধীদের তালিকা তৈরির ঘটনা নতুন নয়। এর আগে গত মার্চে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর আট থানাভিত্তিক ৪৭৫ জন অপরাধীর তালিকা তৈরি করে। সেখানে ২৮ জন চাঁদাবাজ, ৪৭ জন সন্ত্রাসী ও প্রায় ৪০০ মাদক কারবারির নাম ছিল। কিন্তু তালিকা তৈরির পরও বড় কোনো অভিযান চোখে পড়েনি।নগরীর বিভিন্ন এলাকায় এখনও প্রকাশ্যে মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। দখল নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বিরোধ বাড়ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।একাধিক গোয়েন্দা সূত্র জানায়, সারাদেশে অপরাধীদের তালিকা প্রস্তুতের সরকারি নির্দেশনার অংশ হিসেবে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আলাদাভাবে তথ্য সংগ্রহ করছে। তবে তালিকাভুক্ত অনেক অপরাধী এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, তালিকা তৈরি করলেই অপরাধ নিয়ন্ত্রণ হয় না। কার্যকর অভিযান ছাড়া এসব উদ্যোগের সুফল মিলবে না। প্রশাসনের কাছে অপরাধীদের অবস্থান সম্পর্কে তথ্য থাকার পরও তাদের গ্রেপ্তারে দৃশ্যমান উদ্যোগ না থাকায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে।তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে তালিকা তৈরির খবর প্রকাশ হওয়ায় অপরাধীরা আগেভাগেই সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এতে অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT