খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

‎ডুমুরিয়ার খর্ণিয়ায় ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে আনতে ডুমুরিয়ায় খর্ণিয়া -রানাই দুই গ্রামবাসীর আয়োজনে ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। দড়াটানা দেখতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।পুরা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ৮টি দল অংশ গ্রহণ করে। এরপর প্রতিয়োগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন খুলনা -৫ আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।যুবদল নেতা মুজাহিদ জোয়ার্দারের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শেখ শাহিনুর রহমান শাহিন,মোল্লা কবির হোসেন, বিশিষ্ট ঠিকাদার বদরুদ্দোজা বাবলু, শাহাজাহান জমাদ্দার,সরদার আবুল হোসেন, শেখ রেজোয়ান হোসেন, ইউপি সদস্য শেখ হযরত আলী, রহিমা বেগম,পিয়ারী সুলতানা, আলামিন শেখ,লিটন ফকির,নাদিম মোড়ল,সবুজ হোসেন প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT