খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী-রহিমা আক্তার নয়ন

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// রূপসা উপজেলাবাসী সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন। তিনি বলেন, নতুন বছরের প্রতিটি দিন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি, তাদের অবদানকে শ্রদ্ধা জানাই এবং নতুন বছরে ভালো কিছু করার প্রত্যাশা করি।তিনি আরও বলেন, রূপসা উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা, যেখানে বাঙালি সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্য এখনও অটুট রয়েছে। আমরা আশা করি, নতুন বছর আমাদের উপজেলার জন্য আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা, সম্প্রীতি ও উন্নয়নের পথে একসাথে চলি। আমাদের প্রিয় রূপসা উপজেলাকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য কাজ করি।রহিমা আক্তার নয়ন বলেন, আমি অতীতে জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে রূপসা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবো।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে দলীয় নেতা কর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করে আসছি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও আমার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় স্থানীয় জনগণের মাঝেও আমি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছি।রহিমা আক্তার নয়ন এর আগে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি এলাকার উন্নয়ন,জনসেবা এবং মানুষের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT