খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক
  রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি
  আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়
  বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া
  খুলনায় গ্লুকোমা রোগের চিকিৎসা পাচ্ছে মাত্র ১০ শতাংশ, অন্ধত্বের ঝুঁকিতে অধিকাংশ রোগী
  তেরখাদা উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব – আবুল হোসেন বাবু মোল্লা

ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// বাগেরহাটের -ফকিরহাটে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াছিন শেখ ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আ. বারির ছেলে।

তথ্য সূত্রে জানা গেছে, ইয়াছিন শেখ মটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশ করছিলেন। এসময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।একইদিন বেলা ১১টায় পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ী উল্টে পড়ে ইসরাফিল শেখ (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। অপরদিকে উপজেলা শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT