খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার আজগড়ায় নির্বাচনের আগে সরব ইলিয়াস মোল্লা, বাড়ছে সমর্থন
  হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি
  আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী
  হাদি হত্যার আসামি ফয়সাল করিমের অস্ত্র মামলার রায় ৯ এপ্রিল
  দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানের স্মরণে দোয়া মাহফিল: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
  দিঘলিয়ায় অভিযোগের তিন মাস পরও পাওনা টাকা পাননি দোকানদার, থানায় অভিযোগ করায় হুমকির অভিযোগ
  ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ
  খুলনাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা.
  খুলনায় হামের ভয়াবহ প্রকোপ, হাসপাতালে ভর্তি প্রায় ৩০০ শিশু

তেরখাদার আজগড়ায় নির্বাচনের আগে সরব ইলিয়াস মোল্লা, বাড়ছে সমর্থন

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লা। ধারাবাহিক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।রোববার (৫ এপ্রিল) শেখপুরা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে অংশ নেন। গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।গণসংযোগ কালে ইলিয়াস মোল্লা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে সমর্থন কামনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথাও শোনেন। অনেকেই তাকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের এলাকার উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজগড়া ইউনিয়নকে একটি সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। দীর্ঘদিনের ভোগান্তি দূর করে সন্ত্রাস ও চাঁদা বাজিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত হবে।”এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের আগে মাঠে সক্রিয় উপস্থিতি এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ইলিয়াস মোল্লার প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং তার প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT