খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক
  রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি
  আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়
  বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া
  খুলনায় গ্লুকোমা রোগের চিকিৎসা পাচ্ছে মাত্র ১০ শতাংশ, অন্ধত্বের ঝুঁকিতে অধিকাংশ রোগী

খুলনায় হামের ভয়াবহ প্রকোপ, হাসপাতালে ভর্তি প্রায় ৩০০ শিশু

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনা বিভাগের ১০ জেলায় হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যা প্রায় ৩০০-তে পৌঁছেছে। প্রতিদিনই আক্রান্ত ও ভর্তি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, র‌বিবার (৫ এপ্রিল) বিকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ২৯৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলা-এ সর্বোচ্চ ১০৩ জন, যশোর জেলা-এ ৫৯ জন, খুলনা জেলা-এ ৬০ জনসহ অন্যান্য জেলাগুলোতে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়েদা রুকছানা পারভীন জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। তবে ৪৮ শয্যার বিপরীতে বর্তমানে দুই শতাধিক শিশু চিকিৎসাধীন থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।এদিকে, আক্রান্ত শিশুদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টসহ জটিলতায় ভুগলেও খুলনায় শিশুদের জন্য কোনো আইসিইউ বা ভেন্টিলেশন সুবিধা নেই। গুরুতর রোগীদের প্রয়োজন হলে ঢাকায় স্থানান্তরের কথা জানানো হয়েছে।স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে খুলনায় হামের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT