খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক
  রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি
  আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়
  বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া
  খুলনায় গ্লুকোমা রোগের চিকিৎসা পাচ্ছে মাত্র ১০ শতাংশ, অন্ধত্বের ঝুঁকিতে অধিকাংশ রোগী

পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি : –একটি দখলবাজ চক্র খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দুটি চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস অরুণ কুমার মন্ডলে পক্ষে গৃহবধূ শম্পা সানা।বক্তব্যে তারা বলেন, তাদের স্বরণখালী মৌজায় অবস্থিত ১৬ বিঘা ও লস্কর মৌজায় আড়াই বিঘা জমি উপজেলা তাঁতিদলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজীরা শনিবার রাতে জবর দখল করে নিয়েছেন।দখলকালে তারা অরুন মন্ডলের ঘেরর বাসা ভাংচুর ও লুটপাট করে। যাতে ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরুন মন্ডল ঘের কর্মচারী রেজাউল ইসলাম জানান। এদিনে কালিপদ বিশ্বাস (৭৫) জানান তার ঘেরটি দখলে বাধা দিলে তাকে আজিজুল বেধম মারপিট করে। এমনকি তার ঘেরে প্রবেশে বাঁধা দিয়ে আসছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে প্রতিকার চেয়ে আবেদন করেও প্রতিকার পাচ্ছেনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এবিষয়ে শিমুলের ০১৯১৯৬৫২২০৮ এবং আজিজুল ইসলামের ০১৭১৬৭৮১৫৩২ নম্বরে বারবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না হওয়ায় তাদের মতামত দেয়া সম্ভব হলোনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT