খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত প্রফেসর মোঃ আলতাফ হোসেন

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৫ উপলক্ষে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আলহাজ্ব সারোয়ার খান কলেজও পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়ে গৌরবজনক সাফল্য অর্জন করেছে।

প্রফেসর মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীম কাটিগ্রাম গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুস সোবাহান মোল্লা এবং মাতা জোহরা খাতুন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

১৯৯৩ সালে তিনি আলহাজ্ব সারোয়ার খান কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। সাহিত্যাঙ্গনে তিনি ‘আসিফ আলতাফ’ নামে পরিচিত। ইতোমধ্যে তাঁর তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা ইংরেজি, রুশ, অসমীয়াসহ বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের একজন সরকারি তালিকাভুক্ত গীতিকার, নাট্যকার ও নাট্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর কন্যার নাম রওনক জাহান ইলেন।

এই সম্মাননা অর্জনের জন্য তিনি কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও সংবাদ

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০. খুলনা প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম. গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-🤲।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT