খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক , গতকাল শুক্রবার বিকাল তিনটায় বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আয়োজনে ১০ দলীয় প্রার্থীর জনসভা অনুষ্ঠিত। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, সভাপতিত্ব করেন তিন নং গঙ্গারামপুর জামায়াত ইসলামের  সভাপতি, হাফেজ ওমর ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত আমির হাফেজ আশরাফ আলী, ডুমুরিয়া হিন্দু সাখার সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণ জয়েন সেক্রেটারি  অ্যাডভোকেট মাহবুব আলম মিলন, খুলনা জেলা শ্রমিক কল্যাণের জয়েন সেক্রেটারি আল আমিন গোলদার, এফবি পার্টি জয়েন্ট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক,শ্রমিক নেতা ফিরোজুর রহমান, ৪ নং সুরখালি ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাত, ২ নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, ৩ নং ইউনিয়নের সেক্রেটারি রোকনুজ্জামান সেক্রেটারি মোহাব্বাত আলী খান, ২ নং ইউনিয়নের সেক্রেটারি আব্দুস সামাদ গাজী, সহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন,সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ দশ দলীয় জোট সরকার গঠন করবে।  আমাদের একটা দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি ধামকি  দেওয়া হচ্ছে প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি। 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT