খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার মধ্যকূল এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি-২৬) রাত ৯ টার সময়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কেশবপুর–যশোর মহাসড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে সড়কের মারাত্মক ক্ষতি সাধন, বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলা এবং সরকারি ও বেসরকারি গাছপালা নির্বিচারে কর্তনের অভিযোগে মোঃ ইসমাইল হোসেন জনি নামক এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১ (এক) লক্ষ টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড সরাসরি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করে এবং জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
এসময় সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ছবিঃ
২৩/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT