খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শরণখোলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।

[ccfic]

মোঃ পারভেজ হোসেন

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ২১ জানুয়ারী ২৬ বুধবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ দুলাল ফরাজী সহ-সভাপতি তুহিন কাজী, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম মিসেস সাগর আক্তার সহ নেটওয়ার্কের অন্যান্য সদস্য বৃন্দ। আলোচ্য বিষয় ছিল -সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী,সাংবাদিকদের প্রশিক্ষণ, নেটওয়ার্ক এর বাৎসরিক সভা ইত্যাদি।
সভায় ফিশনেট প্রকল্পের মার্চ ২৫ থেকে ডিসেম্বর ২৫ পর্যন্ত কাজের অগ্রগতি তুলে ধরা হয়। যে সকল কর্মসূচী বাস্তবায়নে মৎস্যজীবী নেটওয়ার্ক সরাসরি সহায়তা করছে সেগুলো হলো সমবায় সমিতি গঠনের জন্য সদস্য বাছাই, জেলে কার্ডের জন্য সহায়তা করা ইত্যদি। শরণখোলা উপজেলায় এ পর্যন্ত ০২টি সমবায় সমিতি গঠন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রস্তুত করা হয়েছে, যাহা আগামী সপ্তাহে সমবায় অফিসে জমা প্রদান করা হবে। পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করার জন্য একটি তালিকা প্রনয়ন করা। তাই শরণখোলা উপজেলার নেটওয়ার্ক এর মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম উক্ত সভায় উপস্থাপন করা হবে, তাই এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। সভা পরিচালানা করেন ফিশনেট প্রকল্প উত্তরণ এর এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর এবং উত্তরন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমীন নাহার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT