খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যক্তিগত অর্থায়নে গরিব-দুঃখীদের পাশে ফাতেমা আক্তার মাহমুদা ইভা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তিনি কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থ ব্যয়ে গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
এই মানবিক কর্মকাণ্ডে তার সঙ্গে যুক্ত রয়েছেন নারায়ণগঞ্জের কয়েকজন সহযোদ্ধা এবং তার কলেজের ক্লাসমেট বন্ধুরা। সম্মিলিতভাবে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও আর্থিক সহায়তা প্রদান করছেন।
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারাই তার মূল লক্ষ্য।
সচেতন মহলের মতে, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও জোরদার করবে। ফাতেমা আক্তার মাহমুদা ইভা ও তার সহযোদ্ধাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT