খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানার শুভ উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ চিকিৎসালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজিসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হবে।

এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রোববার- টানা তিন দিন প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি অন্যান্য দিনেও নিয়মিত বিনামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে বলে জানান আয়োজকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT