খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীর দুর্গাপুর থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোসলেম গ্রেপ্তার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোসলেমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।র‍্যাব সূত্রে জানা যায়, মোসলেম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিল। তার বিরুদ্ধে আদালতের জারি করা সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT