
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোসলেমকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।র্যাব সূত্রে জানা যায়, মোসলেম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিল। তার বিরুদ্ধে আদালতের জারি করা সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।