খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন—এমন মন্তব্য করে একটি পোস্ট দেওয়া হয়েছে ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওই পোস্টটি প্রকাশ করা হয়।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে ওসমান হাদী গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ তাঁকে গুলি করে দ্রুত পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গুলির ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তারা এখন বাংলাদেশের কোনো মোবাইল সিম ব্যবহার করছেন না। মাঝে মাঝে ভারতীয় সিম ব্যবহার করলেও অধিকাংশ সময় তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT