
খুলনার সময়ের খবর ডেস্ক:
আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের জোরদার পদক্ষেপ। ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ এবং ঢাকা মহানগরীর একাধিক এলাকায় হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিশৃঙ্খলা ঠেকাতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
