খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খুলনা ০১ জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মিছিল

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা, নাশকতা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম জনি, বর্তমান সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আবারও চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, দাকোপ ও বটিয়াঘাটার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতার খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তবে সতর্কতার নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং কোনো উসকানিতে পা না দেন, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT