খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে ২নং  ওয়ার্ডের মুসলিম বাজার থেকে হিন্দুপাড়া (ডান্ডি বাজার) পর্যন্ত ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন সাধারণ পথচারীসহ প্রায় ১০হাজার মানুষ চলাচল করেন। এলাকায় বসবাস করছেন ১ হাজারের অধিক পরিবার। অথচ সড়কের দুরবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।সড়কের আওতায় রয়েছে ডান্ডি বাজার, হিন্দু পাড়া, সিকান্দারপাড়া, মিয়াপাড়া, খাইরাপাড়া, মগপাড়া ও ছরাকাছাসহ একাধিক জনবসতি পূর্ণ এলাকা। এসব গ্রামের মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। কিন্তু স্থানীয়দের অভিযোগ,ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন মূলক কাজের তেমন কোন অগ্রগতি নেই। তাদের কাছে ওয়ার্ডটি একপ্রকার অভিভাবক হীন।সড়ক দিয়ে স্কুল,মাদ্রাসা,নূরানী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মক্তবে যাতায়াত করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া-আনা, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের চলাচলও এই সড়কের ওপর নির্ভরশীল। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য সড়কটি এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।সড়কের বেহাল অবস্থার কারণে ছোট-বড় কোন গাড়িই সহজে এই পথে চলাচল করতে চায়না। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতে গিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। এমনকি প্রসব বেদনায় কাতর নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও তৈরি হয় চরম অনিশ্চয়তা।শওকত আলম বলেন, আমার তৃতীয় সন্তান গাড়িতেই ভূমিষ্ঠ হয়। স্ত্রীর যখন প্রসব বেদনায় অসহ্য যন্ত্রণা শুরু হয়, তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও এই সড়কে গাড়ি ঢোকাতে পারিনি। ছোট-বড় কোন গাড়ির চালকই এই সড়ক দিয়ে চলাচল করতে আগ্রহ প্রকাশ করেননা। একজন স্বামী ও পরিবারের সদস্য হিসেবে সেই মুহূর্তের অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়।পোকখালী সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ বলেন, আমি দায়িত্বে থাকাকালীন এই সড়কে দৃশ্যমান তেমন উন্নয়ন না হলেও সড়কের বিভিন্ন স্থানে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। কিন্তু বৃষ্টির সময় এসব ইটের রাস্তা ভেঙে যাওয়ায় আবারও জনদুর্ভোগ সৃষ্টি হয়।সড়কটি কি এতটাই গুরুত্বহীন, এখানে বসবাস কারী হাজারো মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই? স্থানীয়দের দাবী,ফুলেশ্বরী নদীর তীরবর্তী সড়ক টির ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদ ক্ষেপ গ্রহণ, নদীভাঙন রোধ, তীর সংরক্ষণ এবং মুসলিম বাজার থেকে ডান্ডি বাজার পর্যন্ত সড়কটির স্থায়ী, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT