
মোঃমামুন হোসেন, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ-ফরিদগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭ ঘটিকার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রাঃ) এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে জানা যায়, উপজেলার পশ্চিম কাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাহবুব আলমের স্ত্রী সুমাইয়া আক্তার প্রসব ব্যাথা নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতালে এসে ভর্তি হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্বাবধানে নবজাতক শিশুর মা সুমাইয়া আক্তারের নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের ২০১ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। এর আগে ডা. হাসিনা তৈয়বের দেওয়া চিকিৎসাপত্রে শিশু ডেলিভারির সময় শুক্রবার (১৯ নভেম্বর) নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় পেরিয়ে পূর্ব নির্ধারিত দিন রাত ২ ঘটিকার সময় সুমাইয়া আক্তারের প্রসব ব্যাথা উঠলে তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে সনাতন পদ্ধতিতে শিশুর ডেলিভারির চেষ্টা ব্যর্থ হলে সিজারের পরামর্শ দিয়ে হাসপাতালে যেতে বলা হয়।শুক্রবার (২০ নভেম্বর) শিশুর পরিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারির জন্য ফরিদগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্বাবধানে নবজাতক শিশুর মা সুমাইয়া আক্তারের শারীরিক পরীক্ষা শেষে এ হাসপাতালেও নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।নবজাতের দাদাী ও দাদা অভিযোগ করে বলেন, একাধিকবার চিকিৎসককে সিজারিয়ান অপারেশন করার জন্য বললেও চিকিৎসক তাতে কর্ণপাত করেননি। নবজাতকের মায়ের চিৎকার ও যন্ত্রণা দেখে আত্মীয়স্বজন চিকিৎসককে ডেকে নিতে পারেননি। সন্ধ্যা ৭টা নাগাদ সুমাইয়া আক্তারের প্রসব ব্যাথা তীব্র হলে পুনরায় চিকিৎসকের কাছে শিশুর পরিবার যান। তখন অন্য কাজের ব্যস্ততা দেখিয়ে তিনি আসেন নি। এরই মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে ভূমিষ্ট হয়ে শিশু মৃত্যু বরণ করে।শিশুর বাবা সৌদি প্রবাসী মাহাবুব আলম বলেন, সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রাঃ) এর চিকিৎসক ডা. হাসিনা তৈয়ব ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও সিমাহীন অনিয়মের কারণে আমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হয়েছি। ওই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সকল অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় একই দাবী করেছেন ওই শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।শিশুর দাদা আব্দুর রব বলেন, আমার নাতি জীবিতবস্থায় দুনিয়াতে আসলেও চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। আমরা তাদের বিচার চাই।নবজাতের নিকটাত্মীয় সকলে প্রায় একযোগে বলেছেন, এই চিকিৎসকের হাতে এবং চিকিৎসার অবহেলায় আর কোনো মা-শিশু যাতে মৃত্যুবরণ না করেন, এ জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেছেন, এই চিকিৎসককে যাতে এই হাসপাতালে আর দেখা না যায়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে চাঁদপুরের সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এদিকে, থানার ওসি, স্বজন, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য লোকের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ দাবী বলেছেন “ওই সময় অভিযুক্ত ডাক্তার অন্য একটি সিজারিয়ান অপারেশনে ব্যস্ত ছিলেন”।অভিযুক্ত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। একটি সুত্র বলেছে, দিঘটনার অভিযোগ ওঠার পর তিনি আড়ালে চলে গেছেন। এ রিপোর্ট তৈরির আগে (রাত ১০টা ৩০ মিনিট) পর্যন্ত হাসপাতালেও তার উপস্থিতি দেখা যায়নি।এদিকে হাসপাতাল মালিক পক্ষে মো. হারুনুর রশিদ বলেন, আমরা চেষ্টা করেছি, সঠিকভাবে চিকিৎসা প্রদানের জন্য। চিকিৎসকের যদি অবহেলা থাকে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে চিকিৎসকের সাথে চুক্তি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘ডাক্তার যদি চিকিৎসা দিতে না পরেন তাহলে তিনি রেফার করে দিলেন না কেনো’। গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে কর্তৃপক্ষের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকলের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, একজন নবজাতক মারা যাওয়া ভুক্তভোগীর জন্য অত্যন্ত বেদনার। তবে, এ বিষয়ে সরজমিন না জেনে আমি কিছু বলতে পারছি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
