খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:

ঈদগাঁওতে বহুতল ঝুঁকিপূর্ণ মিনার নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ মিনারটি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।সূত্র মতে, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার প্রবাসী নুরুল আলম নিজ বাড়ির পাশে বিদেশী দাতার সহযোগিতায় একটি মসজিদ ও হাফেজখানা নির্মাণ করেন। সেখানে নির্মাণ করা হয় বহুতল একটি মিনার, যা আন নুর কমপ্লেক্স নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মিনারটি শিশু-কিশোরদের ওঠানামা ও আড্ডার স্থানে পরিণত হয় বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় এক মুরব্বি বলেন, মসজিদটির কোন পরিচালনা কমিটি নেই। দেখাশোনারও কেউ নেই। মিনারটি ছেলে-পেলেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলে তিনি মনে করেন। এদিকে স্থানীয় অনেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রকৌশলীর পরিকল্পনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বহুতল মিনারটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিনারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সাজেদ সুলতান জানান, বহুতল মিনারটি আসলে ঝুঁকিপূর্ণ। যে কেউ মিনারে উঠার সুযোগ পায়। উঠা বা নামার সময় দূঘটনার আশংকা প্রকাশ করেন তিনি। বিশেষ করে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তারা অবিলম্বে মিনারটির লোকালয় থেকে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। এলাকাবাসী আবেদন করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।অভিযোগের বিষয়ে আন নুর কমপ্লেক্সের মালিক নুরুল আলম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং অন্যান্য বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবে। ঝুঁকিপূর্ণ মসজিদ মিনারের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।স্থানীয়দের দাবি, আর কোন প্রাণহানি ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মিনারটির বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। উল্লেখ্য, বুধবার ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই এলাকার হাফেজ মাওলানা নুর আহমেদের ছেলে। সে ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT