খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:

১০০ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা উত্তর জামায়াতের

[ccfic]

নিজস্ব প্রতিবেদন, খুলনা :-নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন জানান, ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশকে কেন্দ্র করে একাধিক মিছিল, সভা ও গণসংযোগ চলবে। এ ছাড়া রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং মার্চ মাসে নতুন কর্মসূচি নেওয়া হবে।সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের দাবি ও মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে যেন কোনো ব্যবধান তৈরি না হয়, সে বিষয়ে বিএনপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।সহিংসতা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সেলিম উদ্দিন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না।এসময় তিনি জানান, নাগরিকদের ঘরে বসে কয়েক ডজন সেবা দেওয়ার লক্ষ্যে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত, যা নিয়ে শিগগিরই আলাদা সংবাদ সম্মেলন করা হবে।মহানগর উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT