খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

এসআরবি-র অভিযানে মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক,নয়ন রায়:-ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বগা গ্রামে যাদবপুর-মহেশপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে।এ সময় সিলভার রঙের একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৪৩১ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তানজিল আকনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তানজিল আকন বরগুনা জেলার তালতলী থানার শারিকখালী গ্রামের মো. রহিমের ছেলে।অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে।নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT