
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: –খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ।এ ছাড়া উপস্থিত ছিলেন সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, বেনজির আহম্মেদ লাল, অ্যাডভোকেট ইকরামুল বিশ্বাস, সাজ্জাদ হোসেন মানিক, আনারুল কাদির ও আমিনুর সরদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাইকগাছা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
