খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘সহায়তা প্রদান

[ccfic]

মোঃ নুরুল ইসলাম ধামইরহাট, নওগাঁ:-“সেবার লক্ষে এগিয়ে যাই,অসহায় পরিবারের পাশে দাডাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখেনওগাঁর ধামইরহাটে ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশন একটি নবমুসলিম পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে। ‘বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট পৌর আমাইতাড়াস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নব মুসলিম পরিবারটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার ৩নং আলামপুর ইউনিয়নের ভেডম গ্রামের একই পরিবারের ৫ জন সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবমুসলিম পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই পুত্র মো. হাসান ও মো. হোসাইন এবং কন্যা মোছা. আমেনা। আমেরিকান প্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত এই মানবকল্যাণমূলক ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. রুহেল আহম্মেদ। ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায়  অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT