খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-সারাদেশে অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেখানে দেশ পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তা ভূলুণ্ঠিত করতে এই ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট করেছে।ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী,মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ খসরুল আলম,খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন,খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরীফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, উপ-পরিচালক জাবেদ এলাহী ও কর্মচারী আলম শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।উক্ত মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT