
আবিদুর রহমান আলিফ:-খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।পথসভায় ওসি বলেন, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
