
অনুপম মল্লিক, আড়ংঘাটা প্রতিনিধি:-খুলনার ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আড়ংঘাটা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মতলুবুর রহমান মিতুল, সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর থানা বিএনপি ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ জিলুর রহমান, আড়ংঘাটা ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শেখ রাসেলুজ্জামান রাসেল, আড়ংঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির দিপু এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাতুল।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব কবির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শেখ ইয়াহিয়া হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হারুন অর রশিদসহ আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠা
