
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অপ্রাপ্তবয়স্ক চালক দ্বারা পরিচালিত এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ১০টি টমটম (ইজিবাইক) আটক করা হয়।সোমবার (১৬নভেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।প্রশাসন সূত্র মতে, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কবি নরুল হুদা সড়কে নিয়মিত তদারকির অংশ হিসেবে টমটমের কাগজপত্র যাচাই করা হয়। এসময় আটককৃত প্রায় ১০টি টমটমের চালকই অপ্রাপ্তবয়স্ক বলে প্রমাণিত হয়। এছাড়া তাদের কোন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা ইউনিয়ন পরিষদ থেকে প্রদেয় বৈধ লাইসেন্সও ছিলনা।মালিকদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা: অপ্রাপ্তবয়স্ক বা লাইসেন্সবিহীন কাউকে দৈনিক ভাড়ার ভিত্তিতে কোনভাবেই টমটম দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মালিককে অধিকতর সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।জনস্বার্থ রক্ষা এবং সড়কে যানজট নিরসনের লক্ষে ঈদগাঁও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
