
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁওতে কৃষকের স্বপ্নের সোনালী ফসল আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কর্তনে শ্রমিকের দ্বিগুন দামে হতাশ হয়ে পড়েন চাষীরা।জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে চলতি মৌসুমে সোনালী আমন ধান কর্তনে হিড়িক পড়েছে। শ্রমিকের চড়া দামে হিমশিমে পড়েন চাষারা। দলবদ্ধ হয়ে শ্রমিকরা চাষীদের বাড়ি বাড়ি ধান কাটতে যাচ্ছে দ্বিগুন দামে। নিরুপায়ে শ্রমিকদের নিয়ে নিতে হচ্ছে।গতকাল বিকেলে ঈদগাঁও বাজারের শাপলা চত্তরস্থ চাউল বাজার পয়েন্টে শ্রমিক কেনা বেচার দৃশ্য চোখে পড়ে। ২/৪ জন, ৫/৬ জন বা কম বেশি গ্রুপে বিভক্ত হয়ে ধানের মৌসুম ভিত্তিক কর্তন কাজে আসেন তারা। বিশেষ করে শনি ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক কেনাবেচা হয়ে থাকে এ স্থানে।রোহিঙ্গা ক্যাম্পের ৫ ও ৯নং ব্লকের কজন শ্রমিক জানান, বসে বসে সময় কাটাতে পারছিনা। বেকারত্ব ভাল লাগেনা। এবার ধান কর্তন কাজে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। মজুরি কত জানতে চাইলে দৈনিক ৮শ থেকে সাড়ে ৮ শত টাকা বলেও জানায়। বাজারে আসা পানিরছড়ার রশিদ নামের আরেক শ্রমিক জানান, স্থানীয়দের কাজে নিয়ে চাই কম সংখ্যক লোকজন। ন্যায্য মজুরি না পেলে ধানকাটা সম্ভব নয়।সচেতন মহল জানান, চলতি মৌসুমে ধান কর্তনের মাঠ ভিনদেশীয় শ্রমিকের দখলে থাকে। এবছরও তাই হলো। রোহিঙ্গা শ্রমিকের কারনে স্থানীয় শ্রমিক বা কর্মজীবিরা অনেকটা কোনঠাসা। এদের কারনে বহুজন চাষা স্থানীয় শ্রমিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
