
আবিদুর রহমান আলিফ :- খুলনায় ডায়াবেটিক সমিতি, খুলনা-এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক সমিতি, খুলনা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।শোভাযাত্রা শেষে ডায়াবেটিক সমিতি, খুলনা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড. এস এম শফিকুল আলম মনা, আহবায়ক, ডায়াবেটিক সমিতি, খুলনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, ডাঃ মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন, খুলনা। অনুষ্ঠানে সমিতির প্রবীণ সদস্যগণও উপস্থিত ছিলেন।ধ
