খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন  পাঁচ গুণিজন 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি এ বছর বাসাসেস থেকে দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন, ‘জাতীয় কবি নজরুল পদক’। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল পদক-২০২৬ ওই পদক প্রদান করবে।সোমবার (০৯ নরভেম্বর-২৬) কেশবপুর চারুপীঠ একাডেমির কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে মনমুগ্ধকর পরিবেশে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে বাসাসেস প্রবর্তিত এ বছরের জাতীয় কবি নজরুল পদক প্রাপ্ত ৫ গুণীজনের নাম ঘোষনা করেন।পদক প্রাপ্তরা হলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম (প্রবন্ধ-গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) ও মো. রেজাউল করিম (আর্র্র্র্থ-সামাজিক উন্নয়ন)। ‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর রোববার বিকেলে কেশবপুর শহরে সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হবে।বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে আসছে।০৯/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT